মানুষেরা নিজেদের চুল ছিঁড়ে ফেলে
যখন সড়ক দুভাগ হয়ে উঠে আসে
গাড়ি বরাবর
ত্বকের ওপর ঘাস জমে
বিব্রত মানুষগুলো নিজ নিজ আঙটির ভেতর
দেখে ফেলে চৌবাচ্চার গাঢ় রঙ
ফিকে হওয়া চোখ
জিভের লবণজল বেয়ে বেয়ে গাছ ওঠে
বিমর্ষ মানুষেরা ক্ষয়ে যাওয়া গাড়ির ভেতর
নিজেদের চোখ খোঁজে
সড়ক উল্টিয়ে খোঁজে
স্বাদহীন জিভের উত্সমুখ
-মাহফুজ কবির