Tuesday, April 1, 2008

জলীয় অথবা বাষ্পীয়

ক
প্রথম নিশ্বাসে শব্দ এসে যোগ করে একটি মৌলিক সংখ্যা।
১ হতে হতে প্রতিবার ভাইটালিটি ভাবি। ফার্টিলিটি তেমন একটা না।


গত রাতে সোমার হাত ধরে বলেছিলাম
আলফা লেভেলে চলো দুজনে বেড়িয়ে আসি।

খ
পরিধি নিয়ে ভাবতে নেই।
ওরা সীমানা ফেলে কখনোই কিছু ভাবে না।
রাস্তার পাশে পড়ে থাকা মাইক ধরে টান দিতেই <> হয়ে যায় সবকিছু।

তর তর করে ডেসিমাল কমতে থাকে
জানোই তো এই চৌরাস্তায় শব্দদূষণ সংরক্ষিত।

চলো মাইক্রোফোন হাতে নেই।

গ
তিনি তো জম্পেশ আছেন ঢালীয় প্রবাহে।
অহেতুক জ্যামিতিক ভাবনা আসতেই গুণিতক হওয়া

কিছু সরল অংকের বন্ধনী
থেমে যাওয়া শেষ সমর্পনে।

বারবার বলি লাইব্রেরীটা ওভাবে আগলে রেখো না
তারপরও এল-শেপড সবকিছু অভিধানিক হয়ে পড়ে।

আমি স্মিতহাস্যে !

ঘ
জলীয় পদার্থের উপর খুব একটা ভরসা করতে নেই।

সুযোগে অবয়ব বদলায় ।
বাষ্পীয় হতে সময় নেয় না কয়েক সেকেন্ড।
কখনও ঐ কখনো ঙ হয়ে যায়।


তবু মাঝে মাঝে কিছুই হয় না। হয়ে পড়ে আশ্রিত মহাকাশের। কখনো বিলীন।

No comments: